ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি পুনরায় আমরিকার উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, যদি নিরাপদ থাকতে চান, তবে আমাদের অঞ্চল ছেড়ে যাওয়াই শ্রেয়।
তিনি বলেন, রণক্ষেত্রে পরাজিত হওয়া সত্ত্বেও, যুক্তরাষ্ট্র আবারও আমাদের সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো আক্রমণ বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।
তিনি আরও বলেন, পারস্য উপসাগরের ইতিহাসে বিদেশী আক্রমণকারীদের পরিণতির অনেক কাহিনী রয়েছে।
হরমুজ আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত নয়, বরং এটি ইরান ও ওমানের মধ্যে বিভক্ত এবং যুক্তরাষ্ট্রের উপকূল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থিত। এর সামুদ্রিক সীমানা সম্পূর্ণ স্পষ্ট এবং দ্ব্যর্থহীন।