মার্কিন কর্মকর্তা সিএনএন-কে বলেন, হামলাগুলোর উদ্দেশ্য ছিল ইরানকে একটি সতর্ক সংকেত দেওয়া এবং আরও ধারাবাহিক হামলার জন্য প্রস্তুত আমেরিকা।
ইরানি টিভি সুত্রে জানিয়েছে, জাস্ক এবং কুওয়া মুবারাকা শহরেও হামলা চালানো হয়েছে।
আল জাজিরাকে মার্কিন সূত্র জানিয়েছে, ইরানে প্রতিরক্ষামূলক অভিযান অব্যাহত রয়েছে, অভিযান চলছে।
বিপ্লবী রক্ষীবাহিনীর ঘনিষ্ঠ ইরানি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছেন, মার্কিন হামলার জবাব দেবে ইরান
ইরানি গণমাধ্যম জানিয়েছে যে, হরমুজ প্রণালী অঞ্চলের পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে বলে মনে হচ্ছে।