সেন্টকম জানিয়েছেন, গতকাল একটি মার্কিন সামরিক অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার জবাবে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাহিনী ইরানের বিরুদ্ধে আত্মরক্ষামূলক হামলা সম্পন্ন করেছে।
তারা আরও জানিয়েছেন, বাহিনীটি মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান থেকে নির্ভুল গোলা-বারুদ ব্যবহার করে হরমুজ প্রণালীর নিকটবর্তী ইরানি বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ভূমি নিয়ন্ত্রণ কেন্দ্র এবং রাডার সাইটগুলোতে হামলা চালায়।
এই অভিযানটি ছিল মার্কিন বাহিনী এবং আঞ্চলিক জলসীমায় চলাচলকারী আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর ওপর সাম্প্রতিক হামলার একটি আনুপাতিক জবাব। মার্কিন বাহিনী বিনা উস্কানিতে ইরানের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক ও প্রস্তুত রয়েছে।