সন্ত্রাসী ট্রাম্পের সাথে ফোনালাপের পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে (১১ই জুন রাতে) দেওয়া সর্বশেষ বিবৃতিতে জানানো হয়েছে যে, ইরানের সাথে চলমান সমঝোতা স্মারক (MoU) নিয়ে দুই নেতা বিস্তারিত আলোচনা করেছেন।
ইসরায়েল এই সমঝোতার সরাসরি অংশীদার না হলেও চূড়ান্ত চুক্তিতে ইরানের পরমাণু ও সামরিক সক্ষমতা ধ্বংসের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তার জন্য নেতানিয়াহু তাকে ধন্যবাদ জানিয়েছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, চূড়ান্ত চুক্তিতে অবশ্যই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ, পারমাণবিক স্থাপনা ধ্বংস, ক্ষেপণাস্ত্র উৎপাদন সীমিতকরণ এবং আঞ্চলিক ‘প্রক্সি’ দলগুলোর প্রতি সমর্থন বন্ধের শর্ত থাকতে হবে।
নেতানিয়াহু স্পষ্ট করেন যে ইরান যাতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেই নীতিতে ইসরায়েল অবিচল।