ইসরায়েলি দৈনিক ‘ইয়েদিওত আহারোনত’ -এর প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল বিশ্বজুড়ে অভূতপূর্ব নিষেধাজ্ঞা, বয়কট এবং কূটনৈতিক একাকীত্বের সম্মুখীন হয়েছে। সংবাদপত্রটি তাদের বিশেষ প্রতিবেদনে ইসরায়েলকে বর্তমানে “বিশ্বের সবচেয়ে বেশি বয়কটপ্রাপ্ত রাষ্ট্র” হিসেবে অভিহিত করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে বৈশ্বিক ক্ষোভের জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন ও সম্প্রসারণ বৈশ্বিক বৈরিতা বাড়িয়েছে।
ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা ইসরায়েলি চরমপন্থী মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ইসরায়েলি ব্যবসা থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছে নরওয়ে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন (EU) সহিংস বসতি স্থাপনকারীদের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করেছে।