সংবাদ সূত্রগুলো জানিয়েছে, দখলদার ইসরায়েলি বিমান হামলার পর দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে।
আল-মায়াদিনের বরাত দিয়ে ডেইলি ক্রাইসিস বিডি জানিয়েছে, দক্ষিণ লেবাননের বিরুদ্ধে নৃশংস আগ্রাসন অব্যাহত রেখে ইসরায়েলি সরকার মারজায়ুন ও নাবাতিয়া শহরে বোমা হামলা চালিয়েছে, যার ফলে শহরগুলোর বিস্তীর্ণ এলাকা প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে।
আল-মায়াদিন আরও জানিয়েছে, পূর্ব লেবাননের পশ্চিম বেকা উপত্যকার সোলতানিয়া শহরে একটি এবং সাহমার শহরে দুটি ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে।