১৮ জুন International Day of Countering Hate Speech দিবসের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ১৯ জুন শুক্রবার আয়োজন করে Countering Gender Based Online Hate Speech in Bangladesh শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ডাকসুর মুক্তিযুদ্ধ ও গনতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমার সঞ্চালনায় অনুষ্ঠিত এই বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান।
বৈঠকে প্যানেলিস্ট হিসেবে মতামত তুলে ধরেন মাননীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজ, মাননীয় সংসদ সদস্য মাহমুদা মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর মো.ইসরাফিল রতন, ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাধবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো.রেজাউল করিম সোহাগ, ডাকসুর কমরুম,রিডিংরুমও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, কার্যনিবাহী সদস্য সাবিকুন্নাহার তামান্না, কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সীমা আক্তার।
অতিথি বক্তা হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন ৪ জন অতিথি।তাদের সাথে ঘটে যাওয়া অন্যায় তুলে ধরার পাশাপাশি এই অনলাইন হ্যারাজমেন্ট বন্ধ করতে তাদের দাবী তুলে ধরেন।