জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে ১৩ হাজার ৩৪৪ জন জুলাই যোদ্ধাকে তাঁদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে শ্রেণিভিত্তিক মাসিক সম্মানী ভাতা (ক-শ্রেণি প্রতিজন ২০,০০০ টাকা, খ-শ্রেণি প্রতিজন ১৫,০০০ টাকা, গ-শ্রেণি প্রতিজন ১০,০০০ টাকা হারে) প্রদান করা হচ্ছে। বাকি জুলাই যোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
গেজেটভুক্ত মোট ১৪ হাজার ৩৬৯ জনের মধ্যে বাকি থাকা জুলাই যোদ্ধাদেরও দ্রুত এই ভাতার আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।
জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণার্থে ৩,২৪১ জনের একটি ডাটাবেজ তৈরি করা হয়েছে, যার মধ্যে ১,৯৩৭ জনকে প্রশিক্ষণ ও পুনর্বাসনের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।