রাশিয়ার শিক্ষামন্ত্রী এই ঐতিহাসিক ঘোষণাটি দিয়ে বলেছেন মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোর সাথে রাশিয়ার ক্রমবর্ধমান অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ার স্কুলগুলোতে আগামী ১লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে আরবি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করার জন্য পাঠ্যক্রম অনুমোদন করা হয়েছে।
রাশিয়ার ঐতিহ্যবাহী Knowledge Day বা নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন ১লা সেপ্টেম্বর থেকেই এই কর্মসূচি কার্যকর হবে। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে বেশ কিছু রুশ রূপকথা এবং সাহিত্যকর্ম আরবি ভাষায় অনুবাদ করে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন আরব দেশে পাঠিয়েছে।
রাশিয়ার জাতীয় স্তরের ‘ইউনিফাইড স্টেট এক্সাম’ এ ঐচ্ছিক বিদেশী ভাষা হিসেবে ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, স্প্যানিশ এবং চাইনিজের পাশাপাশি এখন আরবি ভাষাও যুক্ত করার পরিকল্পনা চলছে।