ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের জনগণ কখনো অন্যায়ের প্রশ্রয় দেয়নি।তাই নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাদেরও চরম পরিণতি ভোগ করতে হবে। শুধু আওয়ামী ফ্যাসিবাদ নয়, নব্য ফ্যাসিবাদ রুখতেও আমরা সদা জাগ্রত।
আজ ২৩’জুন রোজ মঙ্গলবার নগর আমেলার এক সভায় তিনি এসব মন্তব্য করেন।
নগর সভাপতি আরও বলেন,পতিত ফ্যাসিবাদ দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্র করেই যাচ্ছে। প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নিতে হবে। সরকারি দল এবং বিরোধী দলের কার্যক্রম ক্ষেত্রবিশেষে ফ্যাসিবাদকে প্রমোট করে।গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের মুখ বন্ধ করতে উভয়দলের নেতাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছে।এসব ফ্যাসিবাদী আচরণ জুলাই অভ্যুত্থান পরবর্তীতে কোনভাবেই কাম্য নয়।