ময়মনসিংহ, ৩০ নভেম্বর ২০২৫: ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানাধীন রঘুরামপুর দক্ষিণ টানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩,৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩,৬০,৬৪০ টাকা সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ তানভীর হোসেন খান (৩৫), পিতাঃ মোঃ আলতাবুর রহমান, মাতাঃ তুলেনা আক্তার, মধুপুর ইউনিয়ন, ওয়ার্ড নং-০১, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনা। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি।
গ্রেফতারকালে তার কাছ থেকে মাদক বিক্রির জন্য প্রস্তুত ইয়াবাসহ উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত চলমান।