ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৬ নং বিলডোরা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর করতে স্থাপন করা হলো ৩টি গভীর নলকূপ। বাংলাদেশ জামায়াতে ইসলামী বিলডোরা ইউনিয়নের উদ্যোগে এই নলকূপ স্থাপন কাজ সম্পন্ন করা হয়।
উদ্যোগ বাস্তবায়নে উপস্থিত ছিলেন বিলডোরা ইউনিয়ন জামায়াতে ইসলামের সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাকির হোসেন, এবং উলামা পরিষদের সভাপতি আবু আহম্মেদ খান।
স্থানীয়রা জানান, বিশুদ্ধ পানির অভাবে বহু পরিবার ভোগান্তিতে থাকলেও জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সক্রিয় ও আন্তরিক উদ্যোগে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হয়েছে। তারা বলেন, ইউনিয়নের দায়িত্বশীল নেতারা দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রমে যে নিষ্ঠা দেখিয়ে আসছেন, তা এলাকাবাসীর মধ্যে আস্থা বৃদ্ধি করেছে।
নেতৃবৃন্দ জানান, মানুষের মৌলিক অধিকার পূরণে জামায়াতে ইসলামী সর্বদা সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখে। বিশেষ করে ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম ও সেক্রেটারি মোহাম্মদ শাকির হোসেনের তদারকি ও উদ্যোগে এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ভবিষ্যতে আরও কয়েকটি ওয়ার্ডে গভীর নলকূপ স্থাপনের পরিকল্পনাও রয়েছে বলে তারা জানান।
স্থানীয় জনগণ এই মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন