শীতকালীন ছুটি বহাল রেখে সাথে অতিরিক্ত দুই দিনের ছুটি যুক্ত করে ২৮ ডিসেম্বর থেকে আবাসিক হল ও ক্লাস কার্যক্রম পুনরায় চালু হবে এবং জানুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকেই স্থগিত পরীক্ষা কার্যক্রম শুরু হবে।বুধবার উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সাম্প্রতিক ভূমিকম্পের পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর কারিগরি নিরীক্ষণ ও সংস্কার অগ্রগতি পর্যালোচনা করা হয়।
তবে, শিক্ষণ ঘাটতি কমাতে অনলাইন ক্লাস ১৩ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। জানুয়ারি মাসের শুরুতেই বিভাগসমূহ নতুন পরীক্ষার সময়সূচি ঘোষণা করবে বলে সভায় জানানো হয়। পরীক্ষাগুলো শুরু করার বিষয়ে ডিন ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে।