গাজীপুর–১ আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচারনা।
বক্তব্যে মজিবুর রহমান বলেন— “দলের সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছি। ঐক্যবদ্ধ বিএনপি নতুন উদ্দীপনায় নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।” তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান— ভোটারদের দোরগোড়ায় গিয়ে সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখতে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করতে। এসময় তিনি তার পূর্বের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সাফল্য তুলে ধরেন।
সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমজাদ হোসেন সরকার।
সঞ্চালনা করেন ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: আরিফুল ইসলাম লিটন।
নেতা–কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ তৈরি করে।