মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে নোহা গাড়ি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরো ৩ জন নারী।
নিহত জোবায়দা বেগম(৫০) শ্রীনগর উপজেলার বাড়ৈখালী শিবরামপুর এলাকার এখলাছ উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন একই উপজেলার ওমপাড়া বাগমাড়ি এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী আশুদা বেগম(৫৪), আলমপুর গ্রামের মহসিন(৪৫), সিরাজদিখান উপজেলার শেখেরনগর গ্রামের শাহাদাত শেখের ছেলে আব্দুর মহিম।
ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার কাজ শেষে জানান, ষোলঘর এলাকায় মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী নিহত এবং ৩ জন গুরুতর আহত হন তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসক জোবায়দা বেগমকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনার পর নোহা গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে গাড়িটি পুলিশ জিম্মায় রয়েছে। নিহতের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।