মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, আরও বলেন ‘বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার দুর্নীতির লাগাম টেনে ধরেছে’ তিনি আরও বলেন, অর্ধেক নারী দেশের মূল জনসংখ্যার। তাদেরকে কেন ঘরের মধ্যে রেখে দেব? তাদেরকে স্বাবলম্বী করতে উদ্যোগ নেব। জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু শিক্ষিত মা নয়, স্বাবলম্বী মা হিসেবে নারীদের গড়ে তুলতে সক্ষম হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, সে অন্যায়কারী। অতীতে দলের কেউ অন্যায় করলে বিএনপি দলীয়ভাবে নয়, আইন দিয়ে বিচার করেছে। তিনি আরও উল্লেখ করেন, জনগণের অধিকার ও ভোটাধিকার রক্ষায় হাজার হাজার মানুষ ত্যাগ স্বীকার করেছে। দেশের মানুষ এখন কথার ফুলঝুরি নয়, সমস্যার সমাধান চায়–সেই পরিকল্পনা বিএনপির রয়েছে।