গ্রেপ্তার চুনারুঘাট উপজেলার আমতলা গ্রামের ফিরুজ আলীর ছেলে।
বন বিভাগ জানায়, গত শুক্রবার রাতে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর গ্রামের খোয়াই ছড়া নামক স্থানে গাছ কাটার শব্দ শুনে আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে একদল বনপ্রহরী গাছ কাটতে বাঁধা দেয়। এসময় দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বনরক্ষীদের উপর হামলা চালায়। এক পর্যায়ে বনদস্যুরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়তে শুরু করে। এসময় দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়।
গুলির শব্দে আশপাশের গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে কালেঙ্গা বিজিবি এগিয়ে আসলে বনদস্যুরা পালিয়ে যায়। এ সময় ১২টি সেগুন গাছ ৬২ দশমিক ৩৯ বর্গফুট, আটটি আকাশ মনি গাছ ৩৫ দশমিক ৪ ঘনফুট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা।