নোয়াখালী পুলিশ সুপার জনাব টি, এম, মোশাররফ হোসেন, নোয়াখালী মহোদয়ের দিক নির্দেশনায় এবং জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী ও অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নোয়াখালী জনাব মোঃ লিয়াকত আকবর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম এর নেতৃর্ত্বে এসআই (নিরস্ত্র) মঃ মুকিব হাসান, এসআই (নিরস্ত্র) সুধন চন্দ্র দাস, এসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন ভূইয়া, এএসআই (নি:) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বর্ণিত অফিসার ও ফোর্সের সহায়তায় নোয়াখালী সুধারাম মডেল থানাধীন ১নং চরমটুয়া ইউপির অর্ন্তগত দক্ষিণ মহতাপুর নান্নুর ব্রিকফিল্ডের অফিস কক্ষের সামনে পূর্ব পাশ হতে নোয়াখালী মডেল থানার অস্ত্র, মাদক, চুরি, ডাকাতির ০৯ (নয়) টি জিআর মামলা ও ০৪ (চার) টি পরোয়ানাভুক্ত বর্ণিত এলাকার ত্রাস ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী মেহেদী হাসান শাকিলকে ঘটনাস্থল থেকে ০১টি ওয়ান শুটারগানসহ গ্রেফতার করা হয়।
আসামীর বিষয়ে স্থানীয় জনসাধারণের নিকট হতে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ তার নিকট থাকা অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় চুরি, ডাকাতি ও দস্যূতা, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন রকম আইন শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে লিপ্ত ছিল। তাকে গ্রেফতার করায় স্থানীয় জনসাধারণ সন্তোষ প্রকাশ করেছেন ।
গ্রেফতারকৃত আসামীর নাম মেহেদী হাসান শাকিল (২৭), পিতা- বাহার মেম্বার, মাতা- শানু আক্তার, সাং- বৈকন্ঠপুর (বাহার মেম্বারের বাড়ী), ৭নং ওয়ার্ড, চরমটুয়া ইউপি, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী।
জব্দকৃত/উদ্ধারকৃত আলামত ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান।
বর্ণিত ঘটনার বিষয়ে সুধারাম মডেল থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ মুক্তার হোসেন ভূঁইয়া বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী মেহেদী হাসান শাকিল এর বিরুদ্ধে এজাহার দায়ের করলে সুধারাম থানায় মামলা রুজু করা হয়।