নোয়াখালী | ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালীর ৬টি আসনে মোট ৪৮ জন প্রার্থীর মধ্যে ৩৫ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। মোট প্রাপ্ত ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পাওয়ায় তাদের জামানত বাতিল করা হয় বলে জানিয়েছে জেলা নির্বাচন কার্যালয়।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী—
- নোয়াখালী-১ আসনে ৭ জনের মধ্যে ৫ জন,
- নোয়াখালী-২ আসনে ৫ জনের মধ্যে ২ জন,
- নোয়াখালী-৩ আসনে ৭ জনের মধ্যে ৫ জন,
- নোয়াখালী-৪ আসনে ৭ জনের মধ্যে ৫ জন,
- নোয়াখালী-৫ আসনে ১২ জনের মধ্যে ১০ জন এবং
- নোয়াখালী-৬ আসনে ১০ জনের মধ্যে ৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
🔹 নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী)
এই আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন (ধানের শীষ) ১,২৬,৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মো. ছাইফ উল্যাহ (দাঁড়িপাল্লা) পান ৯৮,০৩৬ ভোট।
🔹 নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী)
এ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক (ধানের শীষ) ৮৩,৯৮২ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার (শাপলা কলি) পান ৬৭,০৫৪ ভোট।
🔹 নোয়াখালী-৩ (বেগমগঞ্জ)
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মো. বরকত উল্লাহ বুলু (ধানের শীষ) ১,৪১,০৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মো. বোরহান উদ্দিন পান ১,২৩,৯৪১ ভোট।
🔹 নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর)
এ আসনে সর্বোচ্চ ২,১৯,১৮২ ভোট পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মো. শাহজাহান (ধানের শীষ) বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. ইসহাক খন্দকার পান ১,৪৮,৯৮৯ ভোট।
🔹 নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট)
বিএনপির প্রার্থী মো. ফখরুল ইসলাম (ধানের শীষ) ১,৪৭,৮০৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. বেলায়েত হোসেন পান ১,২০,৪৫৩ ভোট।
🔹 নোয়াখালী-৬ (হাতিয়া)
এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আবদুল হান্নান মাসউদ (শাপলা কলি) ৯১,৮৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ মাহবুবের রহমান শামীম (ধানের শীষ) পান ৬৪,০২১ ভোট।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। গত ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে রাতেই ফলাফল ঘোষণা করা হয়।