২১ ফেব্রুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপির নেতাকর্মীরা যদি এখনই নিজেদের নিয়ন্ত্রণ না করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে রুমিন ফারহানা ও তার সমর্থকদের ওপর স্থানীয় বিএনপির একাংশ হামলা চালায়। তিনি অভিযোগ করেন, তার সময়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী ১২টা ১ মিনিটে ফুল দেওয়া উচিত ছিল, কিন্তু বাধা দেওয়া হয়। রুমিন ফারহানা এই হামলাকে ‘পুরোপুরি পূর্বপরিকল্পিত’ এবং ‘ভয়ংকর হিংস্রতা’ হিসেবে অভিহিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ হস্তক্ষেপ করে, তবে সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন।