ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা এবং সাবেক আইআরজিসি (IRGC) কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের কারণেই গতিহীন হয়ে পড়েছে।
রেজাই বলেছেন, আলোচনা বর্তমানে একটি অচলাবস্থায় রয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এই অচলাবস্থা ভাঙতে হবে।
রেজাই শর্ত দিয়েছেন যে, আলোচনা সফল করতে হলে আমেরিকাকে অবশ্যই ইরানের জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার অর্থ অবমুক্ত করতে হবে। ইরান এই অর্থ দুই ধাপে চায়—একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির পরপরই ১২ বিলিয়ন ডলার এবং বাকি ১২ বিলিয়ন ডলার পরবর্তী সময়ে।
এই অর্থ ফেরত দেওয়াকে তিনি ট্রাম্পের জন্য একটি আস্থার পরীক্ষা হিসেবে আখ্যা দিয়েছেন।