ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সরবরাহ সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ থেকে ১৬০ ডলারে পৌঁছানোর তীব্র ঝুঁকি তৈরি হয়েছে। বর্তমান বাজারে ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ৯৩ থেকে ৯৫ ডলারের আশেপাশে ওঠানামা করছে।
বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ২০ শতাংশ ওমান ও ইরানের মধ্যবর্তী এই সরু জলপথ দিয়ে সম্পন্ন হয়। হরমুজ প্রণালীর সংকটের সমাধান যদি জুলাই মাস পর্যন্ত পিছিয়ে যায়, তবে সরবরাহ ঘাটতির কারণে ব্রেন্ট তেলের দাম সরাসরি ১৬০ ডলারে গিয়ে ঠেকবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
মার্কিন জ্বালানি জায়ান্ট এক্সনমবিল (ExxonMobil)- এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নীল চ্যাপম্যান সতর্ক করেছেন যে, বিশ্বব্যাপী তেলের বাণিজ্যিক মজুত অত্যন্ত বিপজ্জনক মাত্রায় কমে এসেছে। এই মজুত ফুরিয়ে গেলে পরবর্তী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যেই বাজার বড় ধরনের ধাক্কা খাবে।
মধ্যপ্রাচ্যের সংকট যদি এখনই শেষ হয়ে যায়, তবুও হরমুজ প্রণালীর স্বাভাবিক জাহাজ চলাচল ৮০% ফিরিয়ে আনতেই কমপক্ষে ৪ মাস সময় লাগবে।