প্রকাশ , ০১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশের ৬টি জাহাজ পার হওয়ার অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী আজ বুধবার এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, আটকে থাকা ৬টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার জন্য ইরান-বাংলাদেশ যৌথভাবে কাজ করছে।
জাহানাবাদী বলেন, “ইরান ও বাংলাদেশ একে অপরের পাশে থাকবে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানোও জরুরি।”
তিনি আরো জানান, বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনার ক্ষেত্রে সাহায্যের জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন।