ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একজন মুখপাত্র বলেছেন, আমরা মার্কিন স্থল অভিযান শুরু হওয়ার অপেক্ষায় আছি, কারণ আমরা তাদের এমন শিক্ষা দেব যে তারা আর কখনও বিশ্বের সবচেয়ে দুর্বল দেশটিকেও আক্রমণ করার সাহস করবে না।
তিনি আরও বলেন আমরা একটিমাত্র ড্রোন দিয়ে ৭০০ মিলিয়ন ডলার মূল্যের একটি আমেরিকান AWACS ধ্বংস করেছি।
এইদিকে মধ্যপাচ্যে মার্কিন সেনার সংখ্যা বর্তমানে ৫০,০০০ ছাড়িয়ে গেছে। বিশেষ করে ইরানের সাথে উত্তপ্ত পরিস্থিতির কারণে পেন্টাগন অতিরিক্ত কয়েক হাজার সেনা পাঠিয়েছে। এর মধ্যে মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা এবং নৌবাহিনীর মেরিন সেনারা অন্তর্ভুক্ত রয়েছে।
বর্তমানে মোতায়েন করা এই সেনার সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ১০,০০০ বেশি। শুধু স্থল সেনা নয়, এই বহরে রয়েছে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান এবং নৌ-শক্তির বড় লজিস্টিক সাপোর্ট।