উত্তর ইসরাইলে খোলা জায়গায় পড়ে বোমা, হতাহতের ঘটনা নেই
তেল আবিব
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬
Israel Defense Forces জানিয়েছে, তাদের একটি সামরিক হেলিকপ্টার ভুলবশত উত্তর ইসরাইলের একটি খোলা এলাকায় বোমা ফেলে দিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, রাতের বেলায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠায় এবং বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।
আইডিএফ জানায়, এটি একটি ভুলের কারণে ঘটেছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
এ ঘটনায় আশপাশের এলাকায় সাময়িক সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। সেনাবাহিনী জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করা হবে।