তেল আবিবের হাবিমা স্কোয়ারে গত শনিবার (২৫ এপ্রিল ২০২৬) হাজার হাজার মানুষ সমবেত হয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর সংঘটিত ঘটনার ব্যর্থতা তদন্তে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের জোর দাবি জানান।
বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ৭ অক্টোবরের হামলার জন্য ব্যর্থ হিসেবে দায়ী করছেন এবং তার পদত্যাগসহ দেশে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে এবং নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার নিরপেক্ষ তদন্তের জন্য সর্বোচ্চ আইনি ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রীয় কমিশন গঠনের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত এই কমিশন গঠনে অনীহা প্রকাশ করে আসছেন। তাঁর মতে, যুদ্ধ চলাকালীন এমন তদন্ত কার্যক্রম পরিচালনায় সমস্যা হতে পারে।
সমাবেশে নিহত জিম্মিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন যে, সরকার সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তাঁরা ‘স্মৃতি, নিরাপত্তা এবং আস্থার’ পুনর্গঠনের জন্য এই তদন্তকে অপরিহার্য বলে উল্লেখ করে।