তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আজ তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমাইউন কবির এবং তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক।