আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, গত বছরের ৩৬ দিনের আন্দোলনে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত দেশের সাহসী তরুণরা এক কণ্ঠে ঘোষণা দিয়েছে
দিল্লির আধিপত্য আমরা মানবো না, আগেও মানিনি, ভবিষ্যতেও মানবো না।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এবি পার্টির ‘জুলাই গণসমাবেশ’ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরও অভিযোগ করেন
শুধু শেখ হাসিনা নন, দেশের অনেক রাজনৈতিক নেতা এস আলম গ্রুপের টাকা খাচ্ছেন।
সেই টাকায় ব্যবসা করছেন, সন্তানদের বিদেশে পড়াচ্ছেন।
ফুয়াদ বলেন,
আমাদের মনে রাখতে হবে, ১৭৫৭ সালের ২৩ জুন কিভাবে স্বাধীন নবাবের পতন হয়েছিল। আজও সমাজে কিছু লোক মীর জাফর, উর্মিচাঁদ, ঘষেটি বেগম আর জগৎশেঠের ভূমিকায় রয়েছেন। তাদের চিহ্নিত করতে হবে।