Author: DailyCrisisBD

ব্রাহ্মণবাড়িয়া–৩ (সদর ও বিজয়নগর) সংসদীয় আসনে সম্মানিত জনগণের প্রতি একান্ত নিবেদনঃ স্বাধীনতার অর্ধশতক পেরিয়েও রাজনীতি ও রাষ্ট্র আজও পুরোপুরি জনসাধারণের হয়ে উঠতে পারেনি। এর প্রধান কারণ—পেশিশক্তি গোষ্ঠীর কালো টাকা ও পোষা মাস্তানের পেশিশক্তির ওপর নির্ভরশীল নির্বাচন ব্যবস্থা। যে ক্ষমতা টাকার জোরে ও ভয় দেখিয়ে দখল করা হয়, সে ক্ষমতা শেষ পর্যন্ত তার উৎসের প্রতিই দায়বদ্ধ থাকে, জনগণের প্রতি নয়। প্রশ্ন হলো—এই অবস্থা কি অনন্তকাল চলতেই থাকবে? আমরা এই পুরনো, পচে যাওয়া রাজনৈতিক সংস্কৃতি ভাঙতে চাই।কালো টাকা, সন্ত্রাস ও গণবিরোধী রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে চাই আপনাদের সাথে নিয়েই।এই লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে৷ ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে এমপি প্রার্থী হিসেবে আমি, মোঃ আতাউল্লাহ,…

Read More

আমি বলতে চাই না! আমার ক্ষুদ্র অভিজ্ঞতা বলছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্যে ছোট দলের বড়নেতাকে অনেক আসন ছেড়ে দেওয়া হয়েছে। জামায়াতের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাময় আসন ছেড়ে দেওয়ায় একাধিক বড় নেতা সূচনীয় পরাজয়ের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। মানে বেশ কয়েকটি আসন প্রতিপক্ষকে দান করা হয়েছে বলা যেতে পারে! তবে জাতীয় বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামী এসব আসন জেনে বোঝেই কোরবাণী করেছে! ছোট দলের বড় নেতারা এখন না বুঝলেও নির্বাচনের পর হয়ত বোঝার চেষ্টা করবেন আশা করি। মনে রাখতে হবে, এবারের নির্বাচনে দাড়িপাল্লা প্রতীক এবং প্রার্থীর ব্যক্তি ইমেজ, সাধারণ মানুষের সাথে সম্পর্ক একটা বিরাট বিষয়। শুধু বড় নেতা,…

Read More

প্রিয় সহকর্মীবৃন্দ, বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক। এ সময়ে সকলকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আশা করি, আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।

Read More

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আসন্ন জাতীয় গণভোটকে সামনে রেখে গণতন্ত্র, জনগণের মতামতের মর্যাদা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জনসম্পৃক্ততা নিশ্চিত করার লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী সচেতনতা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।ডাকসু দৃঢ়ভাবে বিশ্বাস করে, জুলাই বিপ্লবের মূল দাবি ছিল বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার। সেই সংস্কার বাস্তবায়নের ঐতিহাসিক পথ হিসেবেই এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। অতএব, এই গণভোটে অংশগ্রহণ ও ‘হ্যাঁ’ ভোট প্রদান করা জুলাই শহীদদের রক্তের পবিত্র আমানত রক্ষার একটি ঐতিহাসিক দায়িত্ব। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে এ দেশের জনগণ রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে কার্যত বঞ্চিত ছিল। গণভোট সেই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে জনগণের ক্ষমতা জনগণের হাতেই ফিরিয়ে দেওয়ার এক…

Read More

January 14: Chief Adviser Professor Muhammad Yunus on Tuesday reaffirmed his government’s commitment to hold the general elections and the referendum as scheduled on February 12.The Chief Adviser made the remarks when two former senior United States diplomats—Albert Gombis and Morse Tan, both of whom served during the Donald Trump administration—called on him at the State Guest House Jamuna in Dhaka late last night.Professor Yunus said there had been a flood of fake news and deliberately spread confusion surrounding the elections, but stressed that the Interim Government remained firm in its commitment to hold the polls on February 12 and…

Read More

১৩ জানুয়ারি, ২০২৬: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আমন্ত্রণে, ইউরোপীয় ইউনিয়ন একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে। ১৩/০১/২০২৫ তারিখে বিকালে ৩.০০ ঘটিকায় মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মুখ্য সমন্বয়ক, অধ্যাপক আলী রীয়াজ মহোদয় -এuর সাথে ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন এর পলিটিকাল এনালিস্ট মারসেল নেগি এবং ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসচেনকা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য), জনাব মনির হায়দার উপস্থিত ছিলেন। তারা ইউরোপিয়ান ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন এর উদ্দেশ্য মুখ্য সমন্বয়ক মহোদয়কে অবহিত করেন। তারা জানান,…

Read More

আপাতদৃষ্টিতে জুলাইয়ের যে স্পিরিট ছিল, সেটা এত দিনে কিছুটা কমে গেছে বলে মনে হয়। কিন্তু প্রথাগত রাজনীতির প্রতি মানুষের যে অনাস্থা এবং পরিবর্তনের যে আকাঙ্ক্ষা—এইটা একটা রিয়েল ফেনোমেনন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে। তারা আর আগের মতো সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকতে চায় না। তারা নাগরিক অধিকার চায়। সম্মান চায়। আজাদি চায়। আইডেন্টিটি চায়। সুশাসন চায়। এই জায়গা থেকেই জামায়াতের প্রতি মানুষ এখন আগ্রহী হয়ে উঠতেছে। জামায়াত যদি এইটা প্রপারলি নেভিগেইট করতে পারে, তাহলে একটা টোটাল প্রজন্মের ভরসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা সম্ভব। যেইরকম করে শিবির ক্যাম্পাসগুলোতে ছাত্র-ছাত্রীদের পছন্দের জায়গা হয়ে উঠেছে। বিএনপির এই জায়গায় জামায়াতের সাথে কম্পিটিশান করার চ্যালেঞ্জ হইল…

Read More

বাংলাদেশকে ঘিরে ভারতীয় মিডিয়ায় নোংরা অপপ্রচার অব্যহত রয়েছে। চলতি মাসের শুরু থেকে এই অপপ্রচার যেন নতুন মাত্রা পেয়েছে। ভারতীয় কিছু মিডিয়া দাবি করছে, বাংলাদেশে হিন্দুদের কাছ থেকে নাকি ইউনুস প্রশাসন জিজিয়া কর আদায় করছে। একটি ভিডিওতে দেখলাম বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় রাষ্ট্রদূত ভিনা সিক্রিও এই প্রোপাগান্ডায় অংশ নিচ্ছেন। অথচ এর মতো জঘন্য মিথ্যাচার দ্বিতীয়টি নেই। নরসিংদীর একটি ঘটনাকে কেন্দ্র করে এই অপপ্রচার চালানো হচ্ছে। ভুইফোঁড় অনেকগুলো মিডিয়াও এই কাজে অংশ নিচ্ছে। যে কেউ ইন্টারনেটে গিয়ে সার্চ করলে এ সংক্রান্ত তথ্য পেয়ে যাবেন। এই অপপ্রচারে সালাহউদ্দিন শোয়েব চৌধুরির মতো পরিচিত এজেন্টরাও অংশ নিচ্ছেন। তার এক্স একাউন্টে তিনি দাবি করেছেন, মুসলিম ব্রাদারহুডের…

Read More

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে রাজনৈতিক কৌশল করে বিএনপির প্রতীককে ভিতরে রাখা হয়েছে, দ্বৈত নাগরিকত্বের ডকুমেন্টস আরপিওতে স্পষ্ট উল্লেখ না থাকায় প্রার্থীদের সমস্যা হচ্ছে এবং নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেছেন, একটি বিশেষ দলের সঙ্গে কিছু রাজনৈতিক দল ক্রমাগত প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের পক্ষে ভোট চাচ্ছে এ নিয়ে ইসির ব্যবস্থা গ্রহণের কোনো খবর আমরা পাচ্ছি না। অথচ প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের উপজেলা নির্বাচন অফিস থেকে নোটিশ দিয়ে কারণ দর্শাতে বলা হয়। ঢাকাসহ বেশকিছু বড় এলাকায় অন্য দল আচরণবিধি ভঙ্গ করলেও ইসিকে বেখবর মনে হয়েছে।…

Read More

আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির মান্যবর রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত…

Read More