Author: DailyCrisisBD
আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকাস্থ জার্মানির মান্যবর রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরাস্থ আমীরে জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির। বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তা কামনা করা হয়। একই সঙ্গে বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং সার্বিক উন্নয়নে জার্মানির অব্যাহত…
বর্তমান সময়ের বাস্তবতার আলোকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় যার ফলে তাদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয় এবং উক্ত প্রভাব শারীরিক স্বাস্থ্যের উপর পড়ে। বিশ্ববিদ্যালয়ের এসব প্রতিবন্ধকতাকে সামনে রেখে কিভাবে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে পরামর্শ দেয়ার জন্য ডাকসু কর্তৃক আয়োজিত হয়েছে“Science-Backed Lifestyle for Healthy Brain & Strength” শীর্ষক বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সহ একাডেমিক কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দর করার জন্য ডাকসু অব্যাহত ভাবে চেষ্টা করে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সম্প্রতি এক বক্তব্যে বিএনপি নেতা মোশাররফ আহমেদ ঠাকুর মুসলিম নারীদের পর্দার অবিচ্ছেদ্য অংশ ‘নিকাব’ নিয়ে যে চরম অবমাননাকর ও ইতিহাস বিকৃত মন্তব্য করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নিকাবকে নিয়ে তিনি যে কদর্য বক্তব্য দিয়েছেন, তা কেবল এদেশের কোটি কোটি মুসলিমের ধর্মীয় অনুভূতিতে আঘাতই নয়, বরং নারীর অধিকার ও ধর্মীয় স্বাধীনতার ওপরও নগ্ন হস্তক্ষেপ। মুসলিম জনজীবনে হিজাব-নিকাব ইসলামী বিধান ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এটি মুসলিম নারীর মর্যাদা, সুরক্ষা ও আভিজাত্যের প্রতীক, এবং বিশ্বজুড়ে মুসলিম নারীদের আত্মপরিচয়ের স্মারক। সর্বোপরি, নিকাব কুরআন ও সুন্নাহর পর্দার বিধান পালনের একটি উত্তম উপায়। মোশাররফ আহমেদ ঠাকুরের বক্তব্য মূলত দীর্ঘদিনের চর্চিত ‘ইসলামোফোবিয়া’ বা ইসলামভীতিরই…
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের, ইনসাফের, মর্যাদার বাংলাদেশ, নাহিদ ইসলামের নেতৃত্বে সেই বাংলাদেশের জন্য লড়াই করতেই জন্ম নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও হয়নি, নতুন ব্যবস্থার এক নতুন বাংলাদেশের জন্যই আমাদের এই নতুন রাজনৈতিক সফর। দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজ গণভোটের প্রচারগাড়ির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
আমি নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে এনসিপি এর পক্ষ থেকে ঢাকা-০৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার না আছে লুট করে খাওয়া কোটি কোটি টাকা, না আছে আছে হাজার হাজার ভাড়াটে গুণ্ডার বহর। তবুও আমি আল্লাহর মেহেরবানী এবং আপনাদের ভালোবাসার উপর বিশ্বাস রাখছি। আমার টাকা দিয়ে ভোট কেনার প্রয়োজন নেই, গুণ্ডা ভাড়া করে ভোটকেন্দ্র দখলেরও প্রয়োজন নেই। অতীতে বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আগের সময়ে আমরা এমন রাজনীতির বহু দৃষ্টান্ত দেখেছি। আমি সেই অনৈতিক ও সহিংস রাজনীতির প্রতিনিধি নই। নির্বাচনী আইন ও বিধিমালা সম্পূর্ণভাবে অনুসরণ করে আমি কেবল বৈধ প্রচারণার মাধ্যমেই ঢাকা–০৮ আসনের জনগণের কাছে যেতে চাই।…
রাজশাহী, ১৩ জানুয়ারি ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ভবিষ্যতে ব্যক্তিবিশেষের স্বৈরাচার হওয়া রোধের জন্যই দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় প্রাতিষ্ঠানের দুর্বলতার সুযোগ নিয়ে বারবার একক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হয়েছে। তাই কোনো ব্যক্তিবিশেষের ওপর নির্ভর না করে প্রাতিষ্ঠানিক ভাবেই এর মোকাবিলা করতে হবে। এ কারণেই জুলাই সনদে সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হলে একদিকে যেমন জনগণ ও সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে সেই সাথে সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সকলের মতামত প্রতিফলিত হবে। গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ডা.…
ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৬: মহান বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্ব রেকর্ড গড়ে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার ‘টিম বাংলাদেশ’কে এটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটের বর্ণনায় বলা হয়েছে, স্কাইডাইভিং (প্যারাসুট জাম্প) করার সময় একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে টিম বাংলাদেশ। ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় এই রেকর্ডটি সফলভাবে অর্জিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘টিম বাংলাদেশ’ এর স্কাইডাইভাররা এই ঐতিহাসিক অর্জনের মাধ্যমে জাতীয় ঐক্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপনের লক্ষ্যে একত্রিত হয়েছিল। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের দিনে তারা এই রেকর্ড গড়েন। আনুষ্ঠানিকভাবে গিনেজ…
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানকে সামরিক হামলার হুমকি দিয়ে বলেছে, যে ব্যাপক বিক্ষোভের কারণে ইরান সরকার ক্রমবর্ধমান চাপের মধ্যে থাকায় বিমান হামলা বিকল্প নেই ।হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সোমবার বলেছেন যে ট্রাম্প যে বিষয়টিতে খুবই পারদর্শী তা হলো, সবসময় তার সব বিকল্প টেবিলে রাখা থাকে । বৃহৎ আকারের বিক্ষোভ এবং দাঙ্গা ইরানকে উত্তাল করে তুলেছে, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনী মারাত্মক দমন-পীড়নের মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে, যার ফলে শত শত মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে যে দাঙ্গায় বেশ কয়েকজন নিরাপত্তা কর্মীও নিহত হয়েছেন। বিরোধীদলীয় কর্মীরা বলছেন যে মৃতের সংখ্যা আরও বেশি এবং এতে শত শত…
বিএনপি- ৩৪.৭% জামায়াত- ৩৩.৬% এনসিপি- ৭.১% ইসলামী আন্দোলন- ৩.১% অন্যান্য- ৪.৫% সিদ্ধান্তহীন- ১৭% এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা: ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। যদি ৮০% ভোট কাস্ট হয়, তবে ভোটের পরিমাণ: ১০ কোটি ২১ লাখ ৫৬ হাজার ১৪৬। জরিপ অনুযায়ী দলগুলোর ভোটের পরিমাণ: বিএনপি- ৩৪.৭% (৩ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ১৮২) জামায়াত- ৩৩.৬% (৩ কোটি ৪৩ লাখ ২৪ হাজার ৪৬৫) এনসিপি- ৭.১% (৭২ লক্ষ ৫৩ হাজার ৮৬) ইসলামী আন্দোলন- ৩.১% (৩১ লক্ষ ৬৬ হাজার ৮৪০) অন্যান্য- ৪.৫% (৪৫ লক্ষ ৯৭ হাজার ২৬) সিদ্ধান্তহীন- ১৭% (১ কোটি ৭৩ লাখ ৬৬ হাজার ৫৪৪) আসন প্রতি ভোটের হিসাব: বিএনপি (ধানের…
আইনসম্মতও নয়। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব নিয়ে যে নির্বাচন করা যায় না- এটা সর্বজনবিদিত। এমতাবস্থায় দ্বৈত নাগরিকত্ব থাকা অবস্থায় যারা নির্বাচন করেন বা করতে চান, তারা যেমন অনৈতিক কাজ করেন; তেমনি এই বিষয়টা জানার পরও যারা তাদের মনোনয়ন দেন তারাও নৈতিকভাবে সঠিক অবস্থানে আছেন বলে মনে করি না। এরকম একটি বিষয় নিয়ে নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়াটাই দুঃখজনক। এমনও তথ্য জেনেছি যে, মনোনয়নপত্র জমা দেয়ার দুদিন আগেও জনাকয়েক প্রার্থী নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন। প্রচারণার পুরো সময়টা দ্বৈত নাগরিকত্ব জিইয়ে রেখে শেষ মুহূর্তে কেন আবেদন করা হবে? নির্বাচন করার সিদ্ধান্ত নেয়ার পর শুরুতেই বিষয়গুলো সুরাহা করা জরুরি ছিল। এটাই বিবেকের…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000