Author: DailyCrisisBD

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা-রামপুরা অঞ্চলের মহিলা বিভাগের উদ্যোগে এক বিশেষ “দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও দায়িত্বশীল নেতৃবৃন্দ। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের মা বোনেরা গণঅভ্যুত্থানে সহায়তা করেছিলো, আমাদের জন্য দেয়া করেছিলো। বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের মায়েরা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলো, পরিবারের হাল ধরে রেখেছিলো। এবারের নির্বাচনেও তারা অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক পার্টি এবং…

Read More

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রভাবিত করেছে এমন ঘটনা ও সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি (জানুয়ারি-ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ অপরাধ দমনে স্বচ্ছতা, নির্ভুলতা ও দৃঢ়তার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরে পুলিশের নথি পর্যালোচনায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট মোট ৬৪৫টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট এবং সারাদেশের তদন্ত অগ্রগতির ভিত্তিতে পাওয়া গেছে। প্রতিটি অপরাধের ঘটনাই উদ্বেগজনক হলেও, তথ্য-উপাত্তের প্রমাণভিত্তিক বিশ্লেষণ থেকে এটি স্পষ্ট যে, অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত; যা একদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির চ্যালেঞ্জ নির্দেশ করে, অন্যদিকে ভীতি বা বিভ্রান্তির বদলে তথ্যভিত্তিক আলোচনার গুরুত্বকে তুলে ধরে। পর্যালোচনায়…

Read More

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাননীয় আদালতের আদেশ হাসিল করে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের আইনানুগ বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট পরিশোধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল রোববার তিনি বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভায় সভাপতির বক্তব্যে একথা জানান। উপদেষ্টা জানান, ইতোমধ্যে আদালত কর্তৃক নিয়োগকৃত প্রশাসকের মাধ্যমে নাসা গ্রুপের শেয়ার বিক্রি করে তাদের শ্রমিকদের ৭৬ কোটি টাকা পরিশোধ করেছে। এছাড়াও নাসা গ্রুপ কর্তৃক ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ৮ টি…

Read More

ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৬: আজ সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যদের প্রতিনিধি দল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান জহিরুল ইসলাম মূসা। এসময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচন নিয়ে পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ। তাঁরা বলেন, গণভোটে “হ্যাঁ” এর পক্ষে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা প্রচারণা করছেন।…

Read More

প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জুলাই গণ-অভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদুরপ্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছি। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হচ্ছে। এই গণভোটে অংশ নিন। সনদে আপনার সম্মতি দিন। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি “হ্যাঁ” ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে “হ্যাঁ” ভোট মানে— তত্ত্বাবধায়ক সরকার…

Read More

ময়মনসিংহ, ১৯ জানুয়ারি ২০২৬: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ফ্যসিবাদের নিষ্পেষণে জর্জরিত রাষ্ট্রকে উদ্ধার করতে প্রচলিত ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ব্যাপক সংস্কার করতে হবে। আর সেই সংস্কারের লক্ষ্যেই আসন্ন গণভোটে হ্যাঁ বলা সময়ের দাবি। তিনি বলেন, সংবিধানের ৭(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। কিন্তু এতোদিন সেই জনগণকেই বঞ্চিত রাখা হয়েছে। বিবেকের তাড়নায় গণভোটে অংশগ্রহণ জরুরি যেন ভবিষ্যতের বাংলাদেশ অতীতের মতো না হয়। মনে রাখবেন, গণভোটের জয়ের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব। গণভোট ও জাতীয় নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণের উদ্দেশে আয়োজিত ইমামদের মতবিনিময় তিনি এসব কথা বলেন। সোমবার বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে ইসলামিক ফাউন্ডেশন এ বিভাগীয় ইমাম সমাবেশের…

Read More

সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় (বাদ মাগরিব) শাবান মাসের চাঁদ দেখতে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা হবে। রবিবার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ টেলিফোন নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন। শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই ঈদের আনন্দ বারতা নিয়ে শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সোমবার শাবান…

Read More

আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ “দায়িত্বশীল সমাবেশ”। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জনাব নাহিদ ইসলাম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম শাহীন, ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি আতিকুর রহমানসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। সমাবেশে দশ দলীয় জোটের নেতাকর্মীরা নির্বাচনে সম্মিলিত ভাবে কাজ করার রূপরেখা এবং আশাবাদ ব্যক্ত করেন।

Read More

সম্প্রতি রাজনৈতিক প্রভাব ও পেশিশক্তির দাপটে দেশের বিভিন্ন ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পায়তারা পরিলক্ষিত হয়েছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পায়তারা ছাত্রসমাজ মেনে নেবে না। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম প্রভাবমুক্ত রাখতে নির্বাচন কমিশন (ইসি) গত ১২ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন পেশাজীবী ও সংগঠনের নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিলেও শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির মুখে পূর্বঘোষিত তারিখেই শাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দেয় ইসি। এরই মধ্যে আজ রবিবার সকাল থেকে একটি রাজনৈতিক দলের…

Read More

ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৬ আসন্ন গণভোটে শিক্ষার্থীদের ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রচারণা চালানো হবে। প্রচারণার অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট ও পুস্তিকা বিতরণ, মোবাইল ও বিশ্ববিদ্যালয়ের স্যোশাল মিডিয়া প্ল্যাটফর্মে গণভোটের ওপর নির্মিত ডকুমেন্টারি, ভিডিও ক্লিপ ও গান রিলিজ, বিশ্ববিদ্যালয়-কলেজ ব্যানার, ফেস্টুন ও স্টিকার সাঁটানো হবে। রবিবার, ১৮ জানুয়ারি, বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সাথে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( উপদেষ্টা পদমর্যাদা) ড. আলী রীয়াজ…

Read More