Author: DailyCrisisBD
ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন, মক্কা ও মদিনা অঞ্চল বাদে সৌদি আরবের আকাশসীমা ও বিমানবন্দরগুলো নিরাপদ নয়। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেও বিভিন্ন সময়ে বিমান ও জাহাজ পরিচালনাকারী কোম্পানিগুলোকে একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল। সামরিক অভিযান পুনরায় শুরু হওয়া এবং উত্তেজনা বৃদ্ধির পর থেকে ইয়েমেনের ওপর ২,৩৫০টিরও বেশি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
দেশব্যাপী চাঁদাবাজি, সারের ডিলার নিয়োগ দলীয়করণ ও সরকারি চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নাগরিক সভা করেছে মাদারীপুর জেলা জাতীয় নাগরিক পার্টি। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ডক্টর মুহাম্মদ ইউনুসকে নিউইয়র্কে হেনস্তা করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এটাই প্রথম নয়, এর আগেও আওয়ামীলীগ এসব করেছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। আর যিনি পররাষ্ট্রমন্ত্রী বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। যেই আমেরিকার সাথে তিনি এত চুক্তি করালেন, যেই ডক্টর মুহাম্মদ ইউনুসের মাধ্যমে…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, এই দেশ আমাদের সবার। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগুরু শব্দ শুনতে চাই না। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটিএম আজহারুল ইসলাম বলেন, ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, হিন্দুরা তাদের ধর্ম পালন করবে। বাংলাদেশে প্রধান চারটি ধর্ম হলো ইসলাম, হিন্দুধর্ম, বৌদ্ধধর্ম ও খ্রিষ্টধর্ম। এ ছাড়া আরও ছোট ছোট ধর্মীয় সম্প্রদায় ও ক্ষুদ্র…
আজ বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান, পূজামণ্ডপ ও মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা যে সহযোগিতা ও ভূমিকা রেখেছেন, তা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ প্রশংসা করেছেন। তাঁদের বিভিন্ন সমস্যা, বৈষম্য, বঞ্চনা ও অসুবিধার কথা সভায় তুলে ধরা হয়েছে। এসব সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দল সম্মিলিতভাবে কাজ করবে বলে বিরোধীদলীয় নেতা তাঁদের আশ্বস্ত করেছেন। মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের বক্তব্য ও সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।…
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রাক্কালে আয়োজিত এ সভায় হিন্দু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা, বিভিন্ন সমস্যা ও স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন ও ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ। বাংলাদেশ জামায়াতে…
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা জেলা সভাপতি ও বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম, বর্ষীয়ান আলেম শায়খুল হাদিস আল্লামা নূরুল হক সাহেবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। আজ (১৪ অক্টোবর) এক শোক বিবৃতিতে তিনি বলেন, গত রাতে আল্লামা নূরুল হক সাহেবের ইন্তেকালে দেশ একজন প্রাজ্ঞ আলেম, অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামি ব্যক্তিত্বকে হারিয়েছে। আনুমানিক ৮৪ বছর বয়সী এই আলেম চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং পরবর্তীতে তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ইলমে দ্বীনের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৮০ সাল থেকে বটগ্রাম হামিদিয়া মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব…
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য জনাব সাঈদ উদ্দিন আহমেদ হানজালার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিঙ্গাপুর শাখার একটি প্রতিনিধিদল। সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা তাঁর ছেলের চিকিৎসার প্রয়োজনে বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। এ সময় সিঙ্গাপুর শাখার নেতৃবৃন্দ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে ছেলের চিকিৎসার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাঁরা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিঙ্গাপুর শাখার সাধারণ সম্পাদক হাজী মো. শাহীন আকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন খান, প্রচার সম্পাদক মো. আবুল কালাম, ধর্মবিষয়ক…
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধন উপলক্ষে স্পোর্টস এডিটরদের সাথে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগামী ০৫ নভেম্বর ২০২৬ খুলনা জেলা স্টেডিয়াম হতে প্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন পোর্টাল, ডিজিটাল ও সোশ্যাল মিডিয়ার স্পোর্টস এডিটরদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক। নতুন কুঁড়ি স্পোর্টস-এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় খুঁজে বের করে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিঃ ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে উদ্ভাবনী শক্তি জাগ্রত করার লক্ষ্যে স্কুল ও কলেজ পর্যায়ে জাঁকজমকপূর্ণভাবে বিজ্ঞান মেলা আয়োজনের সুপারিশ করে। বৈঠকে নতুন কিছু উদ্ভাবন এবং তা বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে মন্ত্রণালয়কে কার্যকরী পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম,এমপি; এ,জেড,এম, রেজওয়ানুল হক,এমপি; মোঃ আনোয়ারুল ইসলাম,এমপি; মোহাম্মদ ফাহিম চৌধুরী,এমপি; কে এম বাবর,এমপি; সানসিলা জেবরিন,এমপি; সালাহ…
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল এমপি বলেছেন- জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস। তিনি আজ (বুধবার) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্স ইউনিট (রামরু) আয়োজিত ৩০ বছর পূর্তি উদ্যাপন ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠানের “Introducing the Parliamentary Caucus on Climate Change and Displacement” সেশনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, বর্তমান সংসদ জনগণের সংসদ, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ। এই সংসদ জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে ডেপুটি স্পীকার বলেন- এই সংসদই অনুধাবন করতে পেরেছে যে, আমাদের জনগণ জলবায়ু পরিবর্তনজনিত কারণে…
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000