Author: DailyCrisisBD

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউএনডিপি বাংলাদেশের সক্রিয় উন্নয়ন সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তিনি বলেন, ইউএনডিপি তাদের বিভিন্ন প্রকল্প জাতীয় সংসদের মাধ্যমে সম্পৃক্ত করে সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে। স্পীকার বলেন, বিগত সরকারের ১৫ বছরের স্বৈরাচারী শাসনে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, অর্থ পাচার, গুম ও খুনের রাজনীতি এদেশের…

Read More

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেন। এ সময় পরীক্ষাগারটির ভেতরে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারটির কার্যক্রম এবং দেশের বিভিন্ন এলাকায় খাদ্য পরীক্ষার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। বর্তমানে আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম চলছে। পর্যায়ক্রমে এ কার্যক্রম দেশের ৬৪টি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

Read More

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক শহরের জেএফকে বিমানবন্দরে সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে চারটায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুস্কৃতিকারিদের কর্তৃক বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস এর প্রতি অসদাচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক বিবৃতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “জেএফকে বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে হেনস্তা করার অপচেষ্টা করেছে ফ্যাসিষ্ট হাসিনার লেলিয়ে দেয়া কিছু পান্ডা। ফ্যাসিষ্ট হাসিনার পান্ডাদের কর্তৃক ড. ইউনুসকে হেনস্তা বাংলাদেশ থেকে পলায়ন করা পতিত ফ্যাসিষ্টদের অনুশোচনার অভাব ও দেশবিরোধী কার্যকলাপের ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করি। ড.…

Read More

পবিত্র হজ ২০২৭ (১৪৪৮ হিজরি) উপলক্ষ্যে বাংলাদেশি হজযাত্রীদের মক্কা, মদিনা এবং বিশেষ করে মিনা ও আরাফাতের দিনগুলোতে সার্বক্ষণিক উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবের আবির মেডিকেল গ্রুপের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার এমপি এবং আবির মেডিকেল গ্রুপের প্রতিনিধিবৃন্দ। এসময় মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ কাউন্সেলর (হজ) ও কনসাল (হজ) উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাথমিক ও জরুরি চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি, গুরুতর অসুস্থ হজযাত্রীদের গমনাগমনে বিশেষ অ্যাম্বুলেন্স ও চিকিৎসক দলের সহায়তা দেওয়া হবে। বাংলাদেশ সরকারের হজ চিকিৎসক…

Read More

ইয়েমেনের হুথিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং ধাহরানসহ বেশ কিছু কৌশলগত লক্ষ্যবস্তু লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলার কয়েক ঘণ্টা আগেই হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আরামকোর সদর দপ্তর, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের আরামকো তেল শোধনাগারকে তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে ঘোষণা করে সাধারণ মানুষকে সেসব এলাকা থেকে অবিলম্বে সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছিলেন। ধাহরানে আরামকোর মূল কমপ্লেক্সে বিকট বিস্ফোরণের পর সেখানে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হামলাটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে হয়েছে নাকি সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার পর…

Read More

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা NASA-এর বাণিজ্যিক পুনঃসরবরাহ সেবার অংশ হিসেবে স্পেসএক্স তাদের সিআরএস-৩৫ মিশনটি সফলভাবে উৎক্ষেপণ করেছে। এই অভিযানের মূল উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে মানুষের হৃদপিণ্ডের কলার (heart tissue) ওপর অতি-মাধ্যাকর্ষণহীনতার বা মাইক্রোগ্রাভিটির প্রভাব অনুসন্ধান করা এবং স্টেশনের শক্তি উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য এক সেট নতুন সোলার প্যানেল (iROSA) স্থাপন করা। মহাকাশের ওজনহীন পরিবেশে মানুষের হৃদপিণ্ডের কোষ বা টিস্যু কীভাবে সাড়া দেয় এবং পরিবর্তিত হয় তা এই সরঞ্জামের সাহায্যে পরীক্ষা করা হবে।এই গবেষণা থেকে প্রাপ্ত তথ্য পৃথিবীতে হৃদরোগের নতুন চিকিৎসা এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে নভোচারীদের হৃদযন্ত্র সুস্থ রাখার উপায় খুঁজে পেতে সাহায্য করবে। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে একটি…

Read More

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ খ্রি. জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবার (Kirill Lander-Weber) এর হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাকে ফেরত দেয়া হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি হস্তান্তর করেন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিগণসহ অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জনাব ক্রিল বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন। তিনি গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশনের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরা ওয়েটিং রুমে রেখে পাশের একটি এটিএম বুথে…

Read More

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি বলেন, হুইলচেয়ারে থাকা একজন ব্যক্তিকে ঘিরে ধরে তাঁর চলাচলে বিঘ্ন সৃষ্টি করা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়া রাজনৈতিক শিষ্টাচার ও মানবিক মর্যাদার সব সীমা লঙ্ঘন করে। আওয়ামী লীগের এ ধরনের আচরণ তাদের দীর্ঘদিনের অসহিষ্ণু ও সহিংস রাজনৈতিক সংস্কৃতিরই বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক প্রতিরোধের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে-বিদেশে জুলাইয়ের নেতৃত্ব ও শক্তিকে হেনস্তা এবংঅপচেষ্টা চালিয়ে যাচ্ছে। জেনেভা, লন্ডন ও নিউইয়র্কে জুলাইয়ের নেতৃবৃন্দের ওপর হামলা…

Read More

শরীয়তপুর, ১৩ অক্টোবর ২০২৬: আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সারের ডিলার নিয়োগ দলীয়করণ, সরকারি চাকরির নিয়োগে দুর্নীতি ও বাণিজ্যের প্রতিবাদে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে নাগরিক সভা করেছে শরীয়তপুর জেলা জাতীয় নাগরিক পার্টি। সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লক্ষ্য করছি বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, সে সম্ভাবনা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার পুনরায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, সিন্ডিকেট সবকিছুই ফিরিয়ে এনেছে।’ নাহিদ ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সাথে নির্বাচনের আগে হাত মিলিয়েছিল বিএনপি। তারা একটা…

Read More

ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি আমানউল্লাহ আমান, এমপি-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে কমিটির প্রথম বৈঠকের কার্যবিবরণী সংশোধনী সাপেক্ষে নিশ্চিত করা হয়। এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ও প্রামাণ্য দলিলে অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মসূচির পাশাপাশি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ন্যায় নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসও অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান ও সংবাদ পরিবেশনের সামাজিক প্রভাব বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় বলা হয়, বিটিভির দায়িত্ব ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিটিভির…

Read More