Author: DailyCrisisBD

ঢাকা, ৯ ফেব্রুয়ারি ২০২৬ ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কার ইশারায় এবং কার প্রভাবে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে— তা জাতির সামনে স্পষ্ট হওয়া প্রয়োজন। পোস্টে তিনি লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ মানে সবাইকে মোবাইল বাসায় রেখে আসতে হবে। এমনকি মোবাইল জার্নালিজম বা সিটিজেন জার্নালিজমও অনুমোদিত নয়। ফলে ভোটকেন্দ্র এলাকায়…

Read More

ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকারের পক্ষে নারী কর্মীদের একটি নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জিগাতলা বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি ইবনে সিনা হাসপাতাল, সিটি কলেজ, মিরপুর রোড, কলাবাগান ও সোবহান বাগ মসজিদসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই মিছিলে বিপুল সংখ্যক নারী কর্মী অংশগ্রহণ করেন। মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা-১০ আসনের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো. জসীম উদ্দীন সরকার। তিনি বলেন,“অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে দাঁড়িপাল্লা…

Read More

ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সনদের জালিয়াতি ও ভুয়া সনদের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় সভাপতির বক্তব্যে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এনএসডিএ’র এটি ছিল গভর্নিং বডির দ্বিতীয় সভা। এর আগে ২০২২ সালে প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএ একটি কার্যকর ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের শ্রমশক্তির চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে…

Read More

ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের গেইটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মার্চ দিন ধার্য করেছেন আদালত। রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি মামলার তদন্তে ত্রুটি থাকায় আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। এদিন অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ তদন্তের সময়সীমা ১৫ কার্যদিবস বাড়ানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। আবেদনে উল্লেখ করা হয়,…

Read More

চেন্নাই | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার টি–টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ডের ম্যাচে ইতিহাস গড়েও শেষ রক্ষা হলো না আফগানিস্তানের। গুলবদিন নাইবের ঝড়ো ফিফটিতে বড় সংগ্রহ গড়লেও টিম সাইফার্ট ও গ্লেন ফিলিপসদের ব্যাটে সেই রেকর্ড ভেঙে ৫ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ম্যাচটি শেষ পর্যন্ত হয়ে থাকল রেকর্ডের দ্বৈরথ। আগে ব্যাট হাতে ইতিহাস লিখে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। গুলবদিন নাইবের ৬৩ রানের বিধ্বংসী ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তোলে তারা। তবে আফগানিস্তানের সেই রেকর্ডের আয়ু ছিল মাত্র ২০ ওভার। ১৮৩ রানের লক্ষ্য নিউজিল্যান্ড ছুঁয়ে ফেলে ১৩ বল হাতে রেখেই। এর মাধ্যমে টি–টোয়েন্টি বিশ্বকাপে…

Read More

ঢাকা | ৮ ফেব্রুয়ারি ২০২৬ | রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে ছড়িয়ে পড়া একটি রাজনৈতিক ফটোকার্ডকে সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে, যেখানে নির্বাচনের আগে তার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে ফটোকার্ডটিকে ‘পুরোপুরি ভুয়া’ বলে দাবি করেন সাবিলা নূর। রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করে জানান, তার নাম ব্যবহার করে প্রচারিত ফটোকার্ডটির…

Read More

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এই ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানানো হয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে নির্বাচন ঘিরে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ নেতাদের ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে। এর অংশ হিসেবে আগামী ৯ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশ্লেষকদের মতে, এসব ভাষণের মাধ্যমে নেতারা নির্বাচনী…

Read More

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, একটি উন্নত ও নিরাপদ দেশ গড়তে হলে চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে এবং নারীদের নিরাপত্তার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, “আমরা অন্যরকম একটা দেশ গড়তে চাই। এর জন্য আমাদের চিন্তায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে।” তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজ গঠন সম্ভব নয়। এ ক্ষেত্রে রাষ্ট্র, রাজনৈতিক দল এবং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেমিনারে…

Read More

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ ক্ষমতায় গেলে রাজধানীসহ সারা দেশে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক না হিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দুটি রাজনৈতিক দলের লোকেরা পাল্টাপাল্টিভাবে ঢাকায় ভূমি দখল করেছে। ক্ষমতায় গেলে এসব ভূমিদস্যুদের চিরতরে নির্মূল করা হবে। রোববার বেলা ১১টার দিকে রাজধানীর বাড্ডায় আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা দখল করে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। এসব অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার দল কঠোর অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, ভূমি দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর…

Read More

চট্টগ্রাম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ দ্বিতীয় দফায় শুরু হওয়া সর্বাত্মক অবরোধ কর্মসূচির কারণে রোববার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর। দ্বিতীয় দফায় সর্বাত্মক অবরোধের ফলে রোববার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের জেটি, টার্মিনাল, কনটেইনার ডিপো এবং বহির্নোঙরে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। একই সঙ্গে কোনো পরিবহনও বন্দরে প্রবেশ করেনি। এতে পুরো বন্দর এলাকায় স্থবিরতা নেমে এসেছে। এর ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহির্নোঙরে রমজানের নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে শতাধিক জাহাজ অপেক্ষমাণ অবস্থায় রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে ইতোমধ্যে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সূত্র জানায়,…

Read More