Author: DailyCrisisBD

ঢাকা | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রশ্ন তুলেছেন জনপ্রিয় তরুণ আলেম মিজানুর রহমান আজহারী। পুলিশের ভূমিকা নিয়ে তিনি ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে এর কারণ জানতে চেয়েছেন। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের কর্মীদের ওপর পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন তুলেছেন মিজানুর রহমান আজহারী। ফেসবুক পোস্টে তিনি বলেন, “হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?”ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে তিনি লেখেন, সেখানে দেখা যাচ্ছে পুলিশ সদস্যরা ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক মারধর করছে। অথচ পরিস্থিতি নিয়ন্ত্রণে…

Read More

রাজশাহী | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ গাছপালার শাখা-প্রশাখা কর্তনের কাজের জন্য রোববার (৮ ফেব্রুয়ারি) রাজশাহীর বিভিন্ন এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)। নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাসের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহীর ১১/০.৪ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের লক্ষ্যে রোববার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পঞ্চবটি, বোসপাড়া, শেখেরচক, সাগরপাড়া, মহলদারপাড়া, শিরোইল মাস্টারপাড়া, দেবেশিংপাড়া, দেবেশিংপাড়া আমবাগান, ভদ্রা, উপর-ভদ্রা, শিরোইল, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, নর্দান মোড়, সাধুরমোড়, মুন্নাফের মোড়সহ আশপাশের এলাকায়। নির্ধারিত…

Read More

বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখো মানুষ ডেস্ক রিপোর্ট | ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে দেশটির বিভিন্ন অঞ্চলে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখ লাখ ইউক্রেনীয় নাগরিক। খবর আরবি নিউজের। শনিবার ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড অপারেটর ইউক্রেনারগো এক বিবৃতিতে জানায়, “রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে পুনরায় বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এর ফলে দেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।”সংস্থাটি আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে এলেই ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারের কাজ শুরু করা হবে। এদিকে যুদ্ধ পরিস্থিতি নিরসনে কূটনৈতিক তৎপরতা চললেও…

Read More

ঠাকুরগাঁও, ৭ ফেব্রুয়ারি ২০২৬: ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব প্রতিশ্রুতি দেন। জনসভায় তারেক রহমান বলেন, “আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করতে হবে।” তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে জনগণের হারিয়ে যাওয়া ভোটাধিকার পুনরুদ্ধার হবে। “বিগত ১৬ বছর স্বৈরাচার সরকার শুধু নিজের…

Read More

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চাই ভেড়ামারা (কুষ্টিয়া), ৭ ফেব্রুয়ারি ২০২৬: কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না। শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার একাধিক স্থানে গণসংযোগ ও নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, “আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক,…

Read More

কুমিল্লা, ৭ ফেব্রুয়ারি ২০২৬: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনি এলাকা কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সবকটি ১২৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার এসব কেন্দ্রের নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। অতীতের জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে সংঘর্ষ ও সহিংসতার ঘটনা বিবেচনায় নিয়ে এসব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের ১৭টি উপজেলার মোট ১ হাজার ৪৯১টি কেন্দ্রের মধ্যে ৯৩৪টি ঝুঁকিপূর্ণ এবং ২২৭টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিভিন্ন সূত্রে…

Read More

ঢাকা, ৭ ফেব্রুয়ারি ২০২৬ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি তেল রপ্তানি কার্যক্রম বন্ধ করতে ১৪টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। একই সঙ্গে ইরানের ১৫টি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তিকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি সরকারের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, ইরানি তেল পরিবহনে ব্যবহৃত ১৪টি জাহাজের সঙ্গে যেকোনো ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন বন্ধের নির্দেশ দেওয়া হবে। এসব জাহাজের মধ্যে তুরস্ক, ভারত এবং সংযুক্ত আরব আমিরাত থেকে পরিচালিত জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, ট্রাম্পের…

Read More

কলম্বো | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ভেন্যু পরিবর্তন ও বয়কট সিদ্ধান্তকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। বাংলাদেশ ও পাকিস্তানের বয়কট ঘিরে চলমান বিতর্ক বিশ্বক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে, যা বিশ্বকাপ শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক যেন কোনোভাবেই থামছে না। ভেন্যু পরিবর্তনের দাবিতে বাংলাদেশের আবেদনকে গুরুত্ব না দেওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সিদ্ধান্তের প্রতিবাদে বিশ্বকাপ বয়কটের ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লাল-সবুজ প্রতিনিধিদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গ্রুপ পর্বে কলম্বোয় অনুষ্ঠিতব্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তবে শেষ মুহূর্তে তারা এই সিদ্ধান্ত…

Read More

বোরহানউদ্দিন (ভোলা) | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিমের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বোরহানউদ্দিনে হাজার হাজার নারী রাজপথে নেমে বিশাল মিছিল করেছে। শুক্রবার বোরহানউদ্দিন উপজেলার সরকারি হাই স্কুল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা শাখার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ শেষে এই মিছিল বের করা হয়। সমাবেশ ও মিছিলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম বলেন, নারীদের ওপর কোনো ধরনের হেনস্তা বা নির্যাতন হলে তার কঠোর জবাব দেওয়া হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায়…

Read More

ওয়াশিংটন | ০৭ ফেব্রুয়ারি ২০২৬ গাজা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠন কার্যক্রম ত্বরান্বিত করতে গঠিত গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। হোয়াইট হাউস এ বৈঠক আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। শুক্রবার প্রকাশিত অ্যাক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়, গাজা শান্তি বোর্ডের প্রথম বৈঠক আগামী ১৯ ফেব্রুয়ারি আয়োজনের প্রস্তুতি চলছে। বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক তহবিল সংগ্রহের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বৈঠকের এই সময়সূচি এখনো চূড়ান্ত নয় এবং পরিবর্তন হতে পারে। এ বিষয়ে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এর আগে ট্রাম্প প্রশাসন…

Read More