ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি-র প্রথম বৈঠক কমিটির সভাপতি মুশফিকুর রহমান, এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে “বাংলাদেশ ব্যাংক এবং মূদ্রানীতি” সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের পক্ষ হতে প্রেজেন্টেশন আকারে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। পরবর্তিতে উপস্থাপিত বিষয়ে কমিটির সদস্যগণ আলোচনায় অংশগ্রহন করেন।
বৈঠকে কমিটির সদস্য ও অর্থ মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, মোঃ জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোঃ শাহাদাত হোসেন এমপি, মোঃ সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মোঃ আবুল হাসনাত এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।