রাজধানীতে অস্বচ্ছল ও দুস্থদের মধ্যে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে কম্বল বিতরণ
ঢাকা, বাংলাদেশ — ৮ জানুয়ারি ২০২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাজধানীতে অস্বচ্ছল ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার রাজধানীতে সরকারি ও বেসরকারি মেডিকেলের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ এ কম্বল বিতরণের আয়োজন করেন।
ছাত্রদলের সহ-সভাপতি ও বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, “সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছি। তিনি সমগ্র বাংলাদেশকে নিজের পরিবার ভাবতেন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র ৩৯ দিনের মাথায় ভয়াবহ ঘূর্ণিঝড়ের পর তার সাহসী পদক্ষেপে সবাই ত্রাণ সহযোগিতা পেয়েছিল।”
ডা. আউয়াল আরও বলেন, “এক ইসলামিক ছাত্র সংসগঠন মুনাফেকি চরিত্রের রাজনীতি করছে, যার কারণে ছাত্র সংসদগুলোতে শিবির ও নিষিদ্ধ ছাত্রলীগ দ্বারা পুনর্বাসনের অবস্থা সৃষ্টি হয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বাস্থ্য সম্পাদক ডা. মিজান রহমান
- শেরে বাংলা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রেজওয়ান তাহসিন সীমান্ত
- রংপুর মেডিকেল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আমিনুর রহমান রনি
- ফরিদপুর মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডা. শাকিল, সাধারণ সম্পাদক ডা. মোস্তাকিম
- শেবাচিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ডা. আবু তাহলা ফয়সাল, সহ-সভাপতি ডা. ফিরোজ
- বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. সাব্বির আহমেদ, ডা. আশরাফুল আলম প্রিন্স, ডা. সাব্বির শরীফ শাকিল, ডা. শাওন সিকদার
- গোপালগঞ্জ মেডিকেল কলেজ ছাত্রদল নেতা ডা. জাকারিয়া পারভেজ
- ছাত্রদল নেতা শাহ পরান, মিরাজ হোসেন, আবু সুফিয়ান রোহান, আশরাফুল আসাদ, সাগর, রুবেল ও রাফি