আমি নাসীরুদ্দীন পাটওয়ারী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের হয়ে এনসিপি এর পক্ষ থেকে ঢাকা-০৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার না আছে লুট করে খাওয়া কোটি কোটি টাকা, না আছে আছে হাজার হাজার ভাড়াটে গুণ্ডার বহর। তবুও আমি আল্লাহর মেহেরবানী এবং আপনাদের ভালোবাসার উপর বিশ্বাস রাখছি। আমার টাকা দিয়ে ভোট কেনার প্রয়োজন নেই, গুণ্ডা ভাড়া করে ভোটকেন্দ্র দখলেরও প্রয়োজন নেই। অতীতে বিশেষ করে ২০২৪ সালের জুলাইয়ের আগের সময়ে আমরা এমন রাজনীতির বহু দৃষ্টান্ত দেখেছি। আমি সেই অনৈতিক ও সহিংস রাজনীতির প্রতিনিধি নই।
নির্বাচনী আইন ও বিধিমালা সম্পূর্ণভাবে অনুসরণ করে আমি কেবল বৈধ প্রচারণার মাধ্যমেই ঢাকা–০৮ আসনের জনগণের কাছে যেতে চাই। পোস্টার, ফেস্টুন ও অন্যান্য অনুমোদিত প্রচারণার মাধ্যমে শাপলাকলি মার্কা নিয়ে মানুষের দরজায় দরজায় পৌঁছানোই আমার লক্ষ্য।
নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী একজন প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত ব্যয় করতে পারেন। ঢাকা–০৮ আসনে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৫ হাজার ৪৬৮ জন। সে হিসেবে সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা দাঁড়ায় ২৭ লক্ষ ৫৪ হাজার ৬৮০ টাকা। এই নির্বাচনি খরচের টাকা আমি আপনাদের কাছে থেকে চাই। আপনাদের এই সাহায্য আমার কাছে আমানত হিসেবে থাকবে। প্রতিটি টাকার হিসাব সম্পূর্ণ স্বচ্ছভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এবং আপনাদের সঙ্গে করা প্রতিটি অঙ্গীকার রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।
এছাড়াও আমাদের নির্বাচনকালীন অফিসের প্রস্তুতি চলছে। খুব দ্রুতই আমরা আমাদের অফিসের উদ্বোধন করবো এবং আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাবো।
এই নির্বাচন হোক সততার, ন্যায়বিচারের এবং জনগণের ক্ষমতায়নের এক নতুন দৃষ্টান্ত।
ব্যাংক ও বিকাশের একাউন্ট নাম্বার সমূহ:
অ্যাকাউন্ট নাম্বার : 1076988040001
অ্যাকাউন্টের নাম : MUHAMMAD NASIRUDDIN PATWARY
ব্যাংকের নাম : BRAC Bank PLC
ব্রাঞ্চের নাম : BANANI-11 BRANCH
রাউটিং নম্বর : 060260680
সুইফট কোড : BRAKBDDH
বিকাশ নম্বর: 01329827413
নাম: MUHAMMAD NASIRUDDIN PATWARY
একাউন্ট: পার্সোনাল
যোগাযোগ:
আশিকিন আলম
01912723118
ঢাকা-০৮ ইলেকশন ফাইন্যান্স কমিটি