জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের, ইনসাফের, মর্যাদার বাংলাদেশ, নাহিদ ইসলামের নেতৃত্বে সেই বাংলাদেশের জন্য লড়াই করতেই জন্ম নিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনও হয়নি, নতুন ব্যবস্থার এক নতুন বাংলাদেশের জন্যই আমাদের এই নতুন রাজনৈতিক সফর।
দেশব্যাপী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আজ গণভোটের প্রচারগাড়ির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া