বর্তমান সময়ের বাস্তবতার আলোকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হয় যার ফলে তাদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয় এবং উক্ত প্রভাব শারীরিক স্বাস্থ্যের উপর পড়ে। বিশ্ববিদ্যালয়ের এসব প্রতিবন্ধকতাকে সামনে রেখে কিভাবে শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য বজায় রাখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সে পরামর্শ দেয়ার জন্য ডাকসু কর্তৃক আয়োজিত হয়েছে“Science-Backed Lifestyle for Healthy Brain & Strength” শীর্ষক বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক সেমিনার। উক্ত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের শারীরিক মানসিক স্বাস্থ্য সহ একাডেমিক কার্যক্রম সুষ্ঠু এবং সুন্দর করার জন্য ডাকসু অব্যাহত ভাবে চেষ্টা করে যাচ্ছে, এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।