আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা-রামপুরা অঞ্চলের মহিলা বিভাগের উদ্যোগে এক বিশেষ “দায়িত্বশীল সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের দশ দলীয় জোট সমর্থিত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের স্থানীয় ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, আমাদের মা বোনেরা গণঅভ্যুত্থানে সহায়তা করেছিলো, আমাদের জন্য দেয়া করেছিলো। বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের মায়েরা বলিষ্ঠ ভূমিকা রেখেছিলো, পরিবারের হাল ধরে রেখেছিলো। এবারের নির্বাচনেও তারা অগ্রণী ভূমিকা পালন করবে। জাতীয় নাগরিক পার্টি এবং দশ দলীয় জোট নারীর মর্যাদা, নিরাপত্তা এবং অধিকার নিশ্চিতে কাজ করবে৷ নারী এবং শিশুর নিরাপত্তা নিশ্চিত করবে।
এছাড়াও সমাবেশে বক্তারা আসন্ন নির্বাচনে দশ দলীয় জোটের বিজয় সুনিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার রূপরেখা তুলে ধরেন এবং জোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।