উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সভায় শহীদ রাষ্ট্রপতির জীবন ও আদর্শ স্মরণ
পরশুরাম, ফেনী — ২০ জানুয়ারি ২০২৬
ফেনীর পরশুরামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মানিক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইব্রাহিম খলিল মনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ আযম চৌধুরী সিরাজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সামছুল আলম শাকিল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চৌধুরী কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রধান অতিথি আবু তালেব বলেন, শহীদ জিয়াউর রহমান বিএনপিকে জনগণের দল হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার জীবন উৎসর্গ ছিল। শহীদ জিয়ার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।