আগামী ২০ ফেব্রুয়ারী থেকে অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বইমেলার স্টল ভাড়া ২৫% কমানোর নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব, এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক ফলপ্রসূ বৈঠক হয়েছে। বাংলা একাডেমি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করছে যে, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।