আলী আহসান জুনায়েদ এক ফেসবুক পোস্টে বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে- এ বিষয়ে ইন্টেরিম সরকার ও সকল রাজনৈতিক দল একমত। নির্বাচন কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও শক্তিশালী করার প্রশ্নটিও জুলাই স্পিরিটের সরাসরি দাবি। সুতরাং স্বাভাবিকভাবেই ধারণা ছিল, এবারের নির্বাচনে সব শর্ত কঠোরভাবে মানা হবে। কিন্তু বাস্তবে দেখা গেল উল্টো চিত্র। শুরুতেই ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের মতো মৌলিক প্রশ্নে নির্বাচন কমিশনকে কম্প্রোমাইজ করতে বাধ্য করা হলো। এতে দায় শুধু ইসির নয়, সব রাজনৈতিক দলই দায়ী। কারণ, এই অনৈতিক ছাড়ের বিরুদ্ধে তখন কেউ দাঁড়ায়নি, কেউ আপত্তি তোলেনি। ফলে আজ এসব ইস্যু সামনে এনে রাজনৈতিক ফায়দা তুলতে চাইলে অনিবার্যভাবেই প্রশ্ন উঠবে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে: আলী আহসান জুনায়েদ
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000