ঢাকার আসনগুলোতে চলছে ইঞ্জিনিয়ারিং চেষ্টা। মিডিয়া ক্যু চলছে, এস্টাবলিশমেন্টের খেলা চলছে। আসনগুলোর রেজাল্ট নিয়ে টালবাহানা চলছে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারীর আসনে ঘৃণ্য অপচেষ্টা চলছে। মাওলানা মামুনূল হক এবং ঢাকা ১৬ ও ১৭ আসনেও একই ধরনের অপচেষ্টা চলমান। এগুলো যেকোন মূল্যে ঠেকাতে হবে। জামায়াত, এনসিপিসহ জোটকে এব্যাপারে দৃঢ়তা দেখাতে হবে। জনগণের নেতৃত্ব দিতে চাইলে সাহস দেখান।
ঢাকা-০৮ দেশের অন্যতম কম জনসংখ্যার আসন। মাত্র ২৭৫,০০০ ভোটারের আসনে দাবি অনুযায়ী মোট পড়েছে ১১০,০০০ ভোট। আবার ঢাকার মধ্যে এই আসনেই গণনাযোগ্য পোস্টাল ব্যালট সবচেয়ে বেশি ৬০২৪টা।
৪-৫ লাখ ভোটারের আসনের ফলাফল সেই ৭টার মধ্যে প্রকাশিত হয়েছে। ১১৬,০০০ ভোটে এক প্রার্থী বিজয়ীও হয়েছে। তবে কোনো এক অজানা কারণে ৯ ঘন্টায়ও ঢাকা-৮ এর মাত্র ১লাখ ভোট গোনা শেষ হয়নি।
এরমধ্যে ভোট গণনা কক্ষে প্রবেশ করে হস্তক্ষেপ, সাদা জায়গায় সিল দিলেও এক প্রার্থীর পক্ষের কাউন্ট করার নির্দেশ দেয়া, একই কেন্দ্রের ফলাফল ভিন্ন হওয়া, অফিসিয়াল ঘোষণার পূর্বেই বিজয়ী ঘোষণা সহ বহু ঘটনা ঘটে গেছে। সেই ৬০২৪টা ব্যালটের ভাগ্যে কী জুটেছে জানা তো পরের ব্যাপার।
যাইহোক, দেশের কেন্দ্রে অবস্থিত মাত্র ১০৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়া দেখার অপেক্ষায় আছি।৷