ঢাকা | ২৫ ফেব্রুয়ারি ২০২৬
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। আগামী এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়া হবে।
বোর্ড সূত্রে জানা গেছে, ব্যবহারিক পরীক্ষা তত্ত্বীয় পরীক্ষার পরপরই অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ইতোমধ্যে কেন্দ্র প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের প্রবেশপত্র মার্চের শেষ সপ্তাহে বিতরণ করা হবে বলেও জানানো হয়েছে।