হাসনাত আব্দুল্লাহ বলেন, ১ কোটি ৪০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর কথা বলেও এই অর্থসংস্থান কীভাবে হবে? এই টাকা কী অন্য সেফটি নেটের প্রোগ্রাম থেকে কাটা হবে? নাহলে এই কোটি টাকার সংস্থান কীভাবে হবে? এই প্রশ্নগুলো সামনে আসছে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, জ্বালানি স্বনির্ভর হওয়ার রূপরেখা আমরা পাব, নাকি আমদানিনির্ভর থাকবে? বাজেটে কর্মসংস্থানের কী ধরনের বিনিয়োগ রয়েছে? শিক্ষা খাতে কি ধরণের বিনিয়োগ রয়েছে? স্বাস্থ্য খাতকে কতটা প্রায়োরিটি দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলো আসছে।
আমরা শুধু পরিসংখ্যান নির্ভর নামসর্বস্ব কোনো বাজেট দেখতে চাই না।
তিনি বলেন, দায় ও দরদের মাধ্যমে ভোক্তাদের স্বার্থ যেমন আমরা সংরক্ষণের অঙ্গীকার করছি, একইসাথে উৎপাদকের স্বার্থও সংরক্ষণ করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। যারা ট্যাক্স দেয়, তাদেরকে আমরা উৎসাহিত করব। অন্যদিকে এই টাকায় রাষ্ট্রের বিভিন্ন পরিষেবা যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে যায়, সেটিও আমরা নজরদারিতে রাখব।
তিনি আরও বলেন, আমরা অঙ্গীকার করছি, একটি সমতাভিত্তিক অর্থনীতি আমরা নিশ্চিত করব; যেটি হবে বৈষম্যহীন। একইসাথে রাষ্ট্রের সাথে জনগণের যে অঙ্গীকারের সম্পর্ক, তা আমরা নিশ্চিত করব।