ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে ‘গণতন্ত্রের পুনরুদ্ধার: প্রত্যাশিত শিক্ষাঙ্গণ’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
গণতন্ত্রের পুনরুদ্ধার অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান ও ডাকসুর ভিপি সাদিক কায়েম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানে ডাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, টিএসসি ভিত্তিক সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং সমিতির সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহাদী হাসান।
ডাকসুর ভিপি অনুষ্ঠানে আগত রাজনৈতিক ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।