বিভাগীয় সফরে আজ খুলনায় অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান কেন্দ্রীয় ও খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।
নাসীরুদ্দীন পাটওয়ারী ইফতার মাহফিলে উপস্থিত সবার সঙ্গে সালাম ও কুশলাদি বিনিময় করেন। পরবর্তীতে তিনি দেশের চলমান বাস্তবতা নিয়ে মতামত ব্যক্ত করেন এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।