ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার এক টুইট বার্তা বলেন ব্রিটিশ জনগণের বিশাল অংশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল- যুক্তরাষ্ট্রের পরিকল্পিত যুদ্ধে কোনো অংশ নিতে চায় না।
তিনি স্টারমারকে উদ্দেশ্যে করে বলেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিয়ে ব্রিটিশদের জীবনকে বিপদ এবং ঝুঁকির মধ্যে ফেলছেন আপনি।
ইরান তার আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করবে।